মোবাইল ফোন এক্ষুনি বন্ধুর সঙ্গে কোথাও দেখা করতে যেতে হবে অথচ দেখলেন যে মোবাইলে চার্জ নেই। ওই সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা না হলে দেরি হয়ে যাবে। মোবাইলে চার্জ দেওয়ার বিষয়টি অতি জরুরি কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে ভাবছেন দেরি হয়ে যাবে। আপনি এ ধারণা বদলানোর জন্য এ তথ্যটিই যথেষ্ট। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশেষজ্ঞরা দ্রুত মোবাইল চার্জ দেওয়ার একটি পদ্ধতি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে দ্রুত চার্জ দেবেন? চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু থাকলে তা দ্রুত বন্ধ করে দিন এবং আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে। এতে বিশেষ যে সুবিধা হবে তা হচ্ছে আপনার মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে